ইরান ভ্রমণে বিরত থাকার কড়া বার্তা ভারতের, দেশে ফিরতে নির্দেশনা জারি
সরকার জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে নির্ধারিত স্থল সীমান্তপথ ব্যবহার করে দ্রুত দেশ ত্যাগ করতে হবে।
ইরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে বিমান বা স্থলপথ—কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য নাগরিকদের কড়া পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, দেশে ফেরার ক্ষেত্রে অবশ্যই সরকারি সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। নাগরিকদের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ও ইমেইল যোগাযোগও চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর দেশটির অধিকাংশ বিমানবন্দর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ধাপে ধাপে আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দেয় ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রথম পর্যায়ে ট্রানজিট ফ্লাইট চালুর পর পূর্বাঞ্চলীয় কিছু বিমানবন্দর থেকে সীমিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর পরবর্তী ধাপে চালু হওয়ার কথা রয়েছে, আর উত্তর-পূর্বাঞ্চলের মাশাদ বিমানবন্দর আংশিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
.jpeg)

একটি মন্তব্য পোস্ট করুন